ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত

ads

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উপর উঠে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় গাড়িচালক মনিরও আহত হন।


স্থানীয়রা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে এমপি নুরুল আমিনকে উদ্ধার করে বিকল্প গাড়িতে করে বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতাল নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, এমপি নুরুল আমিন মাথায় আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এ বিষয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমপিকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল নেওয়া হচ্ছে। তিনি এমপি নুরুল আমিনের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

ads
ads
ads

Our Facebook Page